হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

ছবি: আমার দেশ

গাজীপুরের টঙ্গীতে মাইক্রোবাসের ধাক্কায় আব্দুল্লাহ আল জাবের (১৭) নামে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এক ছাত্র আহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়কের উভয়পাশে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এরিপোর্ট পাঠানো পর্যন্ত মহাসড়কে অবরোধ চলছিল।

এর আগে মাদরাসা ছুটির পর দুপুর পৌণে একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় জাবেরকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহন হন। তিনি মাদরাসাটির আলীম প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, মাদরাসা ছুটির পর দুপুর পৌনে ১টার দিকে আব্দুল্লাহ আল জাবের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে গাজীপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস আব্দুল্লাহ আল জাবিরকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে পরে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, ইতিপূর্বেও আমাদের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হন। পরে গাজীপুর-২ আসনের এমপিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এক সপ্তাহের মধ্যে মহাসড়কের ওপর একটি ফ্লাইওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও ফ্লাইওভার ব্রিজের কাজ হাতে নেওয়া হয়নি।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে যানচলাচল থমকে গেছে। মহাসড়ক থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করা হচ্ছে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর