হোম > সারা দেশ > ঢাকা

অটোভ্যান চার্জ দিতে গিয়ে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ওই এলাকার রিপন মাতুব্বরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হাসিবুলের বাবা ঢাকায় কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে সম্প্রতি কিস্তি তুলে ছেলেকে একটি অটোভ্যান কিনে দেন। বুধবার সকালে ভ্যান চালিয়ে ফিরে এসে দুপুরে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হাসিবুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অটোভ্যান চার্জ দিতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী