নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মরণে স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মতিউরনগর এলাকায় এ ম্যুরাল উদ্বোধন করেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মনসুর, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা।
জেডএম