হোম > সারা দেশ > ঢাকা

বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিজয় ব্যাপারী (১৯) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্যাপারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিজয় ওই গ্রামের চান মিয়া ব্যাপারীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ব্যক্তিমালিকানা একটি নির্মাণাধীন ভবনের ২য় তলায় নির্মাণ কাজ করছিলেন বিজয় ব্যাপারী। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ছিটকে দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রকিবুল ইসলাম জানান, রাজমিস্ত্রীর মৃত্যুর বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে

সড়ক সংস্কারের ১৫ দিনেই ধস, নির্মাণমান নিয়ে প্রশ্ন

বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বৈষম্যবিরোধী মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কালকিনিতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাজিরায় পদ্মা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার, মেলেনি পরিচয়

স্ত্রী হত্যার দায়ে মসজিদের ইমাম গ্রেপ্তার

যমুনার গ্রাসে শিবালয়ের বিশাল মাদরাসা

২৫ বছর যে স্টেশন পরিষ্কার রেখেছেন, সেখানেই চিরনিদ্রায় ববি বেগম

কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার