হোম > সারা দেশ > ঢাকা

উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সারাদেশে ৩৩ হাজার পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রতিটি মন্ডপে সাতজন স্বেচ্ছাসেবক, আটজন আনসার সদস্যসহ পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়াও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রায় ৮০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে সব মন্ডপেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নারায়ণগঞ্জের পূজা মন্ডপগুলোর জন্য প্রায় ৩২ লাখ টাকা এবং প্রতিটি মন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান। এর পবিত্রতা রক্ষা করতে হবে এবং সব ধর্মের মানুষ যেন মিলেমিশে কাজ করতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। পূজা কমিটির সঙ্গে বৈঠকে মন্ডপ নির্মাণের শুরু থেকেই ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এক পরিবারে ছয় প্রতিবন্ধীর দুঃসহ জীবন

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাস লিকেজ বিস্ফোরণ, দগ্ধ তিন জনের মৃত্যু

টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় অপহৃত দুই বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

কালুখালীতে জামায়াত কর্মীকে পুড়িয়ে হত্যা

অনিয়মের অভিযোগে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

নরসিংদীতে ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে পুলিশের ওয়াকিটকি-ফোন ছিনতাইয়ের ঘটনায় আটক ২