হোম > সারা দেশ > ঢাকা

অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি,আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তাতীপাড়া কলাগাছিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ অপসারণ করে বিনষ্ট করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই তাতীপাড়া কলাগাছিয়া এলাকায় ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিস্তর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মোসা. নার্গিসকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

রায়পুরার টেঁটাযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জে দেড় হাজার গাছ রোপণ করল স্বেচ্ছাসেবী সংগঠন

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স দেখে মুগ্ধ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

৫ হাজার টাকার বিরোধে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আমাদের স্বার্থপরতার কারণেই পরিবেশ দূষণ হচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদলের মোটরসাইকেল মহড়া

যুবদল নেতার দোকান যুবলীগ নেতার কাছে ভাড়া দিলেন বিএনপি নেতা

গাজীপুরে আবারও ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু