হোম > সারা দেশ > ঢাকা

ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন, নানা দাবিতে সোচ্চার গ্রাহকরা

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে মুন্সীগঞ্জে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুন্সীগঞ্জ শাখার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কর্মসূচিতে বক্তারা ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহক স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে সচেতন গ্রাহক ফোরামের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. নুরুল আমিন সিকদার এবং বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আব্দুল মবিন। বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে প্রশাসনকে যথাযথ উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা অবিলম্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক সাহেবের ছুটি বাতিল করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানান। পাশাপাশি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের সহযোগীদের অপসারণ, ব্যাংকের অর্থ আত্মসাৎ ও লুটপাটের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ব্যাংকিং খাতে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন এবং স্লোগান দেন। বক্তারা বলেন, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।

মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

শ্রীপুরে দিনমজুর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাত সর্দার গ্রেপ্তার

থাকতেন বিএনপির মঞ্চে, অবশেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধরা

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন

গোয়ালন্দে নারী এমপি নূরুন্নিসা সিদ্দীকার সংবর্ধনা অনুষ্ঠিত

গোপালগঞ্জে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ২০

ফতুল্লায় ফেলে রাখা পশুর সহস্রাধিক চামড়া অপসারণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় ৫ জন নিহত

আসিফ-হাসনাতরা চিটার-বাটপার: ফজলুর রহমান