হোম > সারা দেশ > ঢাকা

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজের অভাবে প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে পোশাক শ্রমিকসহ সাধারণ এলাকাবাসী হতাহতের শিকার হচ্ছেন। তাই ওই এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন তারা।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোড় এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। 

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন