হোম > সারা দেশ > ঢাকা

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)


নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে স্বাধীন (১৯) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) বি‌কেলে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া ঘাটসংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বন্দর উপজেলার নবীগঞ্জ অলিম্পিয়া এলাকার বাদল মিয়ার ছেলে এবং পাঠানটুলি বাসস্ট্যান্ড এলাকার রাজ অ্যাপারেলস গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন।

স্বাধীনের মামা জাকির হোসেন জানান, স্বাধীন সোমবার কর্মস্থলে যাননি। দুপুরে ছোট ভাইকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। তিনি অল্প সাঁতার জানতেন। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে পড়ে তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।পরে সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করেন।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা নূরুল আলম দুলাল সাংবাদিকদের জানান, এই ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। একই সঙ্গে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে যান। বিকেল ৪টার দিকে অভিযান শুরু করে প্রায় ২০ মিনিটের মধ্যে নদীর তলদেশ থেকে স্বাধীনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ তাঁর মামা জাকির হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর