হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা বাজার এলাকায় ইটবোঝাই ট্রাকের চাপায় মাহিম (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ধাইরা বাজার এলাকার একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম গোপাল কৃষ্ণপুর গ্রামের কুয়েত প্রবাসী ইখলাস হোসেনের একমাত্র ছেলে। তিনি স্থানীয় আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল মাহিম। ধাইরা বাজার এলাকায় ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চালালেও সেটি দ্রুত পালিয়ে যায়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ভারী যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক