হোম > সারা দেশ > ঢাকা

কারফিউ শুরুর পর থমথমে পরিস্থিতি গোপালগঞ্জে

আতিকুর রহমান নগরী

গোপালগঞ্জে রাত আটটা থেকে শুরু হয়েছে কারফিউ। চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে কথা বলে বিবিসি বাংলা জানিয়েছে, সন্ধ্যার পরই অনেকটা ফাঁকা হয়ে গেছে গোপালগঞ্জ শহর। ঘরে ফেরা কয়েকজন মানুষকে বিচ্ছিন্নভাবে রাস্তায় দেখা গেলেও তাদের চোখেমুখেও ছিল আতঙ্ক।

শহরজুড়ে টহল দিচ্ছে র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতির কথাও জানিয়েছেন তারা।

পুলিশ বলছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাড়তি নজরদারিও করা হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বুধবার সকাল থেকেই উত্তেজনা ছিল গোপালগঞ্জে।

সমাবেশ শেষে এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার পরই শুরু হয় সংঘর্ষ। রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহর। এরপরই কারফিউ জারি করে জেলা প্রশাসন।

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি

সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

আশুলিয়ায় বিরোধপূর্ণ পুকুরের সৌন্দর্য বৃদ্ধিতে কোটি টাকা বরাদ্দ

দেশের এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতের দাওয়াত পৌঁছাবে না

প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জামায়াত নেতা আযাদের