হোম > সারা দেশ > ঢাকা

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সংবাদ সম্মেলন করেছে তারাবো পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম স্বপন।

বুধবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোস্তফা ভুঁইয়া, আমির হোসেন ও শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, তিনি বিএনপির রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হয়েছেন। ২০০৫ সালে তার বোন জামাই মোস্তফা ভুঁইয়ার মোগরাকুল এলাকায় ৩ দশমিক ২৫ শতাংশ জমি ক্রয় করেন। মামলার কারণে বিএনপি নেতা স্বপন ও বোন জামাই মোস্তফাকে এলাকার বাইরে থাকতে হতো। স্থানীয় মোবারক হাসান ও তার ছেলে নাজমুল, মোমেন ও রনি আওয়ামী লীগের রাজনীতি করতো। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তারা ৩ দশমিক ২৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে দখলে নিয়ে নেয়। স্বপন ও তার বোন জামাই বেশ কয়েকবার স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চালালেও তারা আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের হুমকি ধামকি প্রদান করে। গত ৫ আগষ্ট সরকার পতনের পর তারা বিষয়টি স্থানীয়দের নিয়ে মিমাংসা করতে চাইলে মোবারক হোসেন ও তার ছেলেরা স্বপন ও তার বোন জামাইয়ে বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দেন। স্বপন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই