হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে আমার দেশ-এর সাংবাদিকের বাসায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর মুক্তর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শহরের নবীনবাগ এলাকায় তার বাসায় এ হামলার ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় গিয়ে অবস্থান নেয়। প্রথমে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে। পরে তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে সাংবাদিকের বৃদ্ধ মায়ের ভবনের গ্লাসও ভাঙচুর করে তারা। এ সময় তার মা ঘরের ভেতরে একা অবস্থান করছিলেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দুর্বৃত্তদের ফিরিয়ে দেন।

সাংবাদিকের মা হুরিয়া খানম জানান, বেশ কয়েকজন লোক তার ও তার ছেলের বাড়িতে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরা এবং ভবনের গ্লাস ভাঙচুর করে। পরে চলে যাওয়ার সময় তার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার হুমকি দেয়।

সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেন, দুর্বৃত্তরা ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্দেশ্যে তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

আ.লীগের লকডাউনেও সচল পদ্মা সেতু, টোল আদায় ৭১ লাখ টাকা

মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারে ককটেল বিস্ফোরণ

আজ থেকে গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’

মুকসুদপুর থানায় আগুন, পুলিশি নিরাপত্তার অভাবে দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস

ছাত্রদলের হাতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আটক

সোনারগাঁয়ে মহাসড়কে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন

সোনারগাঁয়ে যাত্রীবেশে বাসে দুর্বৃত্তদের আগুন

ভৈরবে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ, কাঠের স্তূপে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ