হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারের আশুলিয়ায় গুলিবিদ্ধ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পলাশবাড়ি এলাকায় তার ক্ষতবিক্ষত গুলিবিদ্ধ লাশটি পাওয়া যায়। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩০ মিনিটে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অজ্ঞাত আনুমানিক ২৪ বছর বয়সী এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানায়, ওই যুবকের গলায় গুলির চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা কোন এলাকায় তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, এ বিষয়ে মামলা হয়েছে। নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর