হোম > সারা দেশ > ঢাকা

একটি দল বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন: আনিসুর রহমান

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, যারা কিছু দিন আগে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, যারা পিয়ার পিয়ার করে গলা ফাটিয়েছেন, তারাই এখন আবার বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছেন। তা‌দের মানুষ ভা‌লো ক‌রেই চি‌নে ফেলেছেন।

বৃহস্পতিবার (২০ ন‌ভেম্বর) সন্ধ্যায় নির্বাচনি এলাকার বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ শেষে জেলার কাল‌কি‌নি উপজেলার লক্ষ্মীপুর বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান আরো ব‌লেন, রাজনীতির নামে ধর্মকে পুঁজি করার চেষ্টা করবেন না। দেশের মানুষ এত বোকা নয়। আপনাদের মানুষ চিনে ফেলেছে। আপনারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্ম নিয়ে যে ব্যবসা শুরু করেছেন তা বন্ধ করুন।

তি‌নি আরো ব‌লেন, আপনারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেবেন এবং ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। আর ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন, যাতে মানুষ ভালোবেসে মন থেকে ধানের শীষে একটা ভোট দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ