হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ৭ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল উদ্ধার

দুটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারী গ্রেপ্তার

স্টাফ রিপোটার, গাজীপুর

আমার দেশ

ঈদের রাতে গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অভিযানে উদ্ধার হয়েছে দুটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসা। এ সময় দুটি প্রাইভেটকার ও একটি আইফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পমুখী সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্রসহ মাহাবুব হাসান বাদশা নামে এক যুবককে আটক করে।

গ্রেপ্তারকৃত মাহাবুব হাসান বাদশার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এমএইচ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌ চলাচল স্বাভাবিক

গজারিয়ায় নদী থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

কোরবানির মাংস আনতে গিয়ে বাড়িতে ফিরলেন লাশ হয়ে

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যসহ নিহত ৩

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

কালিহাতীতে বাসের ধাক্কায় প্রাণ হারালেন পথচারী

এক্সপ্রেসওয়েতে বাস থেকে ছিটকে প্রাণ গেল যাত্রীর

গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২৫

কালিহাতীর বংশাই নদীতে নৌকাডুবি