হোম > সারা দেশ > ঢাকা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাইভেট কারের দুই যাত্রী নিহত, আহত ২০

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী একটি বাসের (দোলা পরিবহন) ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। প্রাইভেট কারের দুজন যাত্রী মারা যান। ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় আহতদের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর