হোম > সারা দেশ > ঢাকা

জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হবে: আমান

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান বলেন, তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালিত হবে। বিএনপি দেশে সুশাসন ফিরিয়ে আনবে। দেশের সাধারণ মানুষ তাদের বাক স্বাধীনতা ফিরে পাবে। আগামীর বাংলাদেশে আর কোন ব্যক্তি স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিএনপির কোন নেতাকর্মী জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে না।

তিনি বলেন, বিগত ১৬ বছর দেশের মানুষ নির্যাতনের শিকার হয়েছিল। এখন মানুষ মুক্ত আকাশে কথা বলার স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা টিকিয়ে রাখতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে। ১৬ বছর মানুষ ভোট দিতে পারে নেই। নতুন প্রজন্ম এ বছর ভোট দিবে। নতুন প্রজন্মের ভোট হবে ধানের শীষের পক্ষে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশে বিচারবহির্ভূত হত্যা, ঘুম ও অপরাজনীতির শিকার হয়েছে মানুষ। ইলিয়াস আলীকে হাসিনার নির্দেশে গুম করা হয়েছে। আজও ইলিয়াস আলীর সন্ধান মেলেনি।

কেরানীগঞ্জের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৯১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে প্রথম কেরানীগঞ্জে মনোনয়ন দিয়েছিলেন। এরপর বেগম জিয়া চারবার আমাকে মনোনয়ন দিয়ে এমপি বানিয়েছেন। দুইবার প্রতিমন্ত্রী বানিয়েছেন। কেরানীগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে এবং কেরানীগঞ্জকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে আগামী নির্বাচনে তার পুত্র ব্যারিস্টার ইরফান আমান অমিকে ঢাকা ২ আসনে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

সাভারে ছাত্রলীগ নেতা কোটি টাকার হেরোইনসহ আটক

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন