হোম > সারা দেশ > ঢাকা

হাদিয়া হিসেবে পবিত্র কাবার গিলাফের একাংশ পেলেন আল্লামা যাইনুল আবেদিন

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার জন্য এক অনন্য গৌরব ও আনন্দের মুহূর্ত বয়ে এনেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা যাইনুল আবেদিন (দামাত বারাকাতুহুম)। পবিত্র মক্কার কাবা শরিফের গিলাফের (কিসওয়া) একটি অংশ হাদিয়া হিসেবে গ্রহণ করেছেন তিনি।

আল্লামা যাইনুল আবেদিন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের বাসিন্দা। পবিত্র কাবা শরিফের গিলাফের একটি অংশ হাদিয়া হিসেবে পাওয়ার এই ঘটনা তার নিজ এলাকা গজারিয়াসহ পুরো মুন্সিগঞ্জ জেলায় আনন্দের আবহ সৃষ্টি করেছে।

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান পবিত্র কাবা শরিফের গিলাফের অংশ হাদিয়া হিসেবে পাওয়াকে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ গজারিয়ার জন্য অত্যন্ত বরকতময় ও গর্বের বিষয় হিসেবে দেখছেন।

এদিকে, আল্লামা যাইনুল আবেদিনের এই অর্জনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সুধীসমাজে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে আনন্দ প্রকাশের পাশাপাশি এলাকাবাসী তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন।

বিশিষ্ট এই আলেমে দ্বীনের এমন প্রাপ্তিতে গজারিয়ার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর