হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা উদ্ধার, আটক ৩৫

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।

‎শুক্রবার ভোর ৪টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজি মাজার বস্তিতে এ অভিযান চালায়।

‎অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজি মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

‎সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার ভোরে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা বড়ি, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করে।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিশৃঙ্খলা এড়াতে আমরা টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।

‎পরে আটককৃতদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

গণঅভ্যুত্থানে চোখ হারানো হিমেলের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আড়াইহাজারে অভিযোগের মুখে এসআই ক্লোজড

খানাখন্দে ভরা সড়কে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় আ.লীগের দুই নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশের থাপ্পড়ে কানের পর্দা ফেটে গেল কৃষকদল নেতার

বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি সাংবাদিক