হোম > সারা দেশ > ঢাকা

গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল মির্জাপুরে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক ও গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা পুলিশ।

ট্রেনিং সেন্টার সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর গুলশান থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন আনিমুল ইসলাম। ৫ আগস্টের পর তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন। পরে তার নামে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৮৩১৫/২০২৫। তবে মামলাটি কে বাদী হয়ে করেছিলেন তা জানা যায়নি।

বুধবার ১০ (সেপ্টেম্বর) সেই মামলার গ্রেপ্তারের ওয়ারেন্ট টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে। পরে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, ওয়ারেন্ট আসার পর আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মির্জাপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক রাশেদ জানান, রাত দেড়টার সময় মির্জাপুর থানায় তাকে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ভোর ৭টার দিকে তাকে ঢাকার গুলশান থানায় পাঠানো হয়েছে।

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার