হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগ নেতাদের ছাড়াতে থানা ঘেরাও

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর সন্ধ্যার দিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে পরিবারের লোকজন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা। সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন এবং কাওন্নারা গ্রামের আছর উদ্দিনের ছেলে গোলাম রাব্বি।

জানা গেছে, গ্রেপ্তারের পর রাব্বির পরিবারের সদস্যদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন। একপর্যায়ে থানা ঘেরাও করে রাব্বির মুক্তি দাবি করেন তারা। থানা থেকে রাব্বিসহ বাকি আসামিদের জেলহাজতে পাঠানোর জন্য প্রিজনভ্যানে উঠানো হয়। এসময় রাব্বির মা থানার সামনে এসে প্রিজনভ্যানের সামনে শুয়ে পড়েন এবং চিৎকার করে বলেন, আমার ছেলেকে জেলে নিতে দিব না। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিদের জেল হাজতে পাঠায়।

সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির

কিশোরগঞ্জে ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় কভার্ড ভ্যানের চালক নিহত

অসহায় বৃদ্ধাকে চিকিৎসা ও খাবার দিলেন ইউএনও

গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে আর্জেন্টিনার ৩ হাজার ফুট পতাকা নিয়ে মিছিল