হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন, আহত পাঁচ

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

রূপগঞ্জের রূপসী-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর জেলেপাড়া এলাকায় বুধবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

ভোলাবো এলাকার কেবিএম ইটভাটার ইটবাহী মুড়াপাড়াগামী অবৈধ ইছারমাথার (ট্রাক্টর) চাপায় হৃদয় মিয়া (২৩) নামের মোটরসাইকেলচালক ঘটনাস্থলে নিহত হন। তার বাড়ি রাজধানীর বাড্ডা নতুনবাজার এলাকায়। সকাল ১০টার দিকে একই সড়কের আতলাশপুর জেলেপাড়া এলাকায় কাঞ্চনগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৬-২৬৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়।

এ সময় প্রাইভেটকারচাপায় ঘটনাস্থলে গোলাম রহমানের ছেলে এবাদুল্লাহ (৬৬) ও ফালান দাসের ছেলে রাম দাস (৬৪) নিহত হন। নিহতদের বাড়ি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায়। এবাদুল্লাহ প্রাতঃভ্রমণে ও রাম দাস বাজার করতে এসে এ দুর্ঘটনায় পড়েন। প্রাইভেটকারচালক রনিকে (২৮) আটক করা হয়েছে।

গুরুতর আহত আবু তাহের (৪৮), রাধা মোহন (৬২), সামাতল সরকার (৫২), সৌরভ সরকার (২৮) ও অনিককে (২৬) স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাইভেটকার ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ইটবাহী অবৈধ ইছারমাথা পরিবহনটি জব্দ করা হয়েছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী