হোম > সারা দেশ > ঢাকা

নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ–সেনাবাহিনী

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিএনপির এক নারী কর্মী ‘না ভোট’-এর পক্ষে প্রচার চালান। ওই প্রচারের বিষয় উল্লেখ করে জামায়াতে ইসলামীর এক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে ওই নারী কর্মীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয় বলে অভিযোগ রয়েছে।

দুপুরে বিষয়টি নিয়ে ভোজেশ্বর এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আচরণবিধি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংঘর্ষে জড়িতদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত

সংবিধানের দোহাই দিয়ে সংবিধান মানছে না বিএনপি: নাহিদ ইসলাম

মাদক কারবারিকে ‘চিল্লায়’ পাঠালেন এমপি

মানিকগঞ্জে নৃশংস হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

রাজৈরে পৃথক স্থানে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের বাড়ি গাইবান্ধায়, এলাকাজুড়ে শোক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ, যান চলাচলে ধীরগতি

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: পন্টুন সরিয়ে উদ্ধার অভিযান শুরু

শিবচরের হাইওয়ে বাসস্ট্যান্ডে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, গুলিবর্ষণে আহত ৩

ভাওয়ালে মহাসড়কের বিভাজকে ফুলের সৌন্দর্যে মুগ্ধ যাত্রী-পথচারী