হোম > সারা দেশ > ঢাকা

আদমজী বিহারি ক্যাম্পে আগুন, ১০ দোকান ভস্মীভূত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি ক্যাম্পে আগুনে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার দিবাগত রাত দেড়টায় আদমজী বিহারি ক্যাম্পের বাজারে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি। বিভিন্ন দোকানের প্রায় ৫ লাখ টাকার মাল পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা জানান, আগুন লেগে মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী