হোম > সারা দেশ > ঢাকা

চেয়ারম্যান-মেম্বার বিরোধ, মাদারীপুরে ৩ খুন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক ইউপি সদস্য রয়েছে।

এছাড়াও একই ঘটনায় সিরাজ চৌকিদার নামে আক্তার মেম্বারের অনুসারী আরো একজন নিহত হয়েছে। নিহত সিরাজ চৌকিদার একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে। সংঘর্ষে উভয়পক্ষের ২০-৩০ আহত হয়েছেন। অর্ধশতাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এলাকায় এখনো থমথমে বিরাজ করছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনা স্থানে একাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়। এতে ইউপি সদস্য আক্তার শিকদার ও ছেলে মারুফ শিকদার ঘটনাস্থলে মারা গেছে। উভয়পক্ষের ২০-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই বিরোধের ধরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হয়।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী