হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

ছবি: আমার দেশ

মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাউসার আহম্মেদ (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। আহত মো. আরাফাত (১৮) একই এলাকার কোহিনুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। মোটরসাইকেল চালক কাউসার আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আরাফাত গুরুতর আহত হন। স্থানীয়রা আহত আরাফাতকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট, থেমে থেমে চলছে গাড়ি

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত