হোম > সারা দেশ > ঢাকা

স্বেচ্ছায় যুবলীগ থেকে পদত্যাগ করলেন ওহিদুল

উপজেলা প্রতিনিধি, সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম ওহিদ পদত্যাগ করেছেন। শনিবার বেলা ১১টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়ার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে আটঘর ইউনিয়নের প্রভাবশালী এই যুবলীগ নেতা সাংবাদিকদের বলেন, ‘২০১৪ সালে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে মৌখিকভাবে আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ঘোষণা করেন। যার বৈধ কোনো কাগজ আমার কাছে নেই। তাছাড়া আটঘর ইউনিয়ন যুবলীগের কোনো রেজুলেশনও নেই। আমি স্বেচ্ছায় সজ্ঞানে আওয়ামী যুবলীগের পদসহ সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম।’

এ সময় ওহিদুল ইসলামের পরিবারের সদস্যরা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর