হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা কাল শুরু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল শুক্রবার বাদ ফজর শুরু হবে শুরায়ে নেজামের ৫ দিনের জোড় ইজতেমা। আখেরি মোনাজাতে ইজতেমা শেষ হবে মঙ্গলবার (২ ডিসেম্বর)।

বিষয়টি শুরায়ে নেজামের (বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির বাংলাদেশের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ অনুসারি) গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবছরই বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে ৪০ দিন পূর্বে জোড় ইজতেমা হয়ে থাকে। এখানে তাবলীগের দেশ-বিদেশের চিল্লাধারী সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি ও বড়দের রাহবারি নেয়ার সুযোগ পান। জোড়কে কেন্দ্র করে দেশ-বিদেশের শুরায়ী নেজামের মুরুব্বি ও সাথীরা ইতোমধ্যে ময়দানের উত্তর-পূর্ব কোণে টিনশেড মসজিদে একত্রিত হতে শুরু করেছেন। সেখানে স্থাপিত বিশেষ মিম্বর থেকে আগত সাথীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বয়ান রাখবেন মুরুব্বিরা।

এ ব্যাপার টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, শুক্রবার থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শুরু হচ্ছে। আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। জোড় ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নিরাপত্তা অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

এর আগে গত ৭-১১ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় ৫ দিনের জোড় ইজতেমা করেন মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারি (মাওলানা সাদ অনুসারি) মিডিয়া সমন্বয়ক মো. সায়েম।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর