হোম > সারা দেশ > ঢাকা

কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে কাঁচা মরিচ এখন ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। উপজেলা জামালপুর বাজারে সকালে কাঁচা মরিচের আরতে গিয়ে দেখা যায় ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কৃষক রফিক শিকদার জানান, পাঁচ বিঘা জমিতে কাঁচা মরিচ রোপণ করেছিলাম। ভারী বৃষ্টিতে কিছুটা নষ্ট হয়েছে। এক বিঘা জমিতে আজকে দুই মণ কাঁচা মরিচ তুলেছি। দুই মণ ১৬০০০ হাজার টাকা বিক্রি করেছি।

ব্যাপারীরা জানান, ভারী বৃষ্টির কারণে মরিচ গাছ মরে যাচ্ছে, যার কারণে উৎপাদন কমে গেছে। দুই একদিন এরকম থাকলে আরো দাম বাড়বে।

বালিয়াকান্দি কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে প্লাবিত হয়েছে। মরিচ ক্ষেত তলিয়ে গেছে। আমাদের বালিয়াকান্দি উপজেলাতে এখনও সেভাবে নষ্ট হয় নাই। ভারী বৃষ্টির কারণে মরিচ গাছ পরিচর্যা করতে পারছে না ফলে উৎপাদন কমে গেছে যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর