হোম > সারা দেশ > ঢাকা

শহীদ জিয়াই খাল খনন কর্মসূচি চালু করেন : মঈন খান

২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনর্খননের উদ্বোধন

শরীফ ইকবাল রাসেল, নরসিংদী

ছবি: আমার দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাত এগিয়ে নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন এবং খাল খনন কর্মসূচি চালু করেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কথায় নয়, কাজে বিশ্বাসী।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান পৃথিবীতে পানির প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে। সে কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সঙ্গে বিশ্বস্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের ওপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সে জন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতিব গুরুত্বপূর্ণ।

এ খাল খনন কর্মসূচি উদ্বোধনে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ জেলার ৫জন সংসদ সদস্যকে নিয়ে খাল খনন উদ্বোধন করেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্ব ন কর্মকর্তারা।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বাড়াতে কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোনো লোকদেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকেরা এই খালের শতভাগ সুফল পাবে।

আত্মসমর্পণের পর আ.লীগ নেতা শামীম কারাগারে

নাসিকের কর্মীদের পেটালো হকাররা

‎হোসেনপুরে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

বস্তিতে মিললো বিলাসবহুল এসি রুম ও গোপন সুড়ঙ্গ, গ্রেপ্তার ৩৯

টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে

ধামরাইয়ে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান

বোয়ালমারীতে বাঁশের মাচা থেকে পড়ে শিশুর মৃত্যু

সড়কের জায়গায় বিএনপির কার্যালয় উচ্ছেদের নির্দেশ দিলেন এমপি

বিয়ে করতে এসে জেরার মুখে পালালেন দুই চীনা নাগরিক

সিদ্ধিরগঞ্জে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭