হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লায় বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাৎসহ প্রতারণার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান (২০) বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণ করেন এবং তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রোববার (৯ নভেম্বর) সকাল থেকে বিয়ের দাবিতে অভিযুক্ত জিসানের ধল্লা গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান বাবা কাউছার নিজেকে ছাত্রদল নেতা পরিচয়ে এলাকায় নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এছাড়া, তিনি মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা আরো জানান, কাউছার পূর্বেও একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

অভিযোগের বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এ বিষয় রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড