হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে ৯ কেজি গাঁজা উদ্ধার, দুই নারীসহ গ্রেপ্তার ৩

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় দুই নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬ এপ্রিল রাত সোয়া ১০টায় উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের আরমান মিয়ার স্ত্রী বিপাশা (২৭), শরীয়তপুরের গরিবের চরের সালাউদ্দিনের ছেলে মো. রাসেল (১৯), ময়মনসিংহের গফরগাঁওয়ের বিরই-দত্তের বাজারের মৃত আনছার আলীর মেয়ে নাজমা বেগম (৫৫)। সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পার্থ শেখর ঘোষ ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়ায় বিপাশার বাড়ির বসতঘরে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, একটি ডিজিটাল নিক্তি জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা।

সিংগাইর থানার ওসি জে.ও.এম. তৌফিক আজম বলেন, আসামিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি