হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুরে ইটভাটায় জেলা প্রশাসনের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধ ইটভাটা বিরোধী অভিযানে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। সোমবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় এই অভিযানে নেতৃত্ব দেন।

জানা গেছে, লতিফপুর এলাকায় সরকারি আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত ও ভাটা পরিচালনার অপরাধে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের রিসার্চ অফিসার মো: মকবুল হোসেন এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট পরিদর্শকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করেন।

ম্যাজিস্ট্রেট প্রভাকর রায় জানান, পরিবেশ সুরক্ষা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫