হোম > সারা দেশ > ঢাকা

ডামুড্যায় ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা

প্রতিনিধি, ডামুড্যা ও শরীয়তপুর

শরীয়তপুরের ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় গুরুত্বপূর্ণ একটি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা আতিকুর রহমান কবির।

জানা গেছে, ডামুড্যা পৌরসভার বাসস্ট্যান্ড থেকে ডামুড্যা বন্দরে যাতায়াতের ওই পাকা সড়কটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ সড়কের একটি অংশ প্রায় ছয় মাস আগে ভেঙে ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও বড় গর্তের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই বিষয়টি নজরে নেননি। এ বছরের অতিবৃষ্টিতে রাস্তা ধসে পড়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা দুর্ভোগে পড়েন। যাত্রীসহ কোনো গাড়ি এলে যাত্রী নামিয়ে ভাঙা রাস্তা পার হয়ে পরে যাত্রী তুলে যাতায়াত করতে হয়েছে। এ অবস্থায় স্থানীয়দের আবদারে ডামুড্যা পৌরসভা জামায়াতের আমির আতিকুর রহমান কবিরের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন তারা।

গত শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর অর্থায়নে রাস্তার ভাঙা অংশ মেরামত করে চলাচল উপযোগী করে তোলা হয়। এ সময় আতিকুর রহমান কবির বলেন, জামায়াতে ইসলামী সব সময়ই জনকল্যাণমুখী কাজ করে থাকে । তারই অংশ হিসেবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত করা হয়।

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

শরীয়তপুরে আ.লীগের ঝটিকা মিছিলের পর এবার পোস্টারিং

ভরা মৌসুমে কাঁঠালের জমজমাট বেচাকেনা

নিকলী হাওরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগারের কার্যক্রম শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপি এমপির ছেলে

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সালিশে তর্ক থামাতেই ধমকের স্বরে কথা বলেছি

পুলিশকে ‘মাইরা ফালামু’ হুমকি দিয়ে যুবলীগের বিক্ষোভ মিছিল