হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ার পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারের আশুলিয়ায় পোশাক কারখানা ‘আয়েশা গার্মেন্টস’র আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার দুপুর ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল অধিদপ্তরের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। এরপর আগুন বাড়তে থাকায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যোগ দেয়। দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানার চেষ্টা চলছে।

এরআগে দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে এ পোশাক কারখানায় আগুন লাগে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক