হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপু‌রে পরকীয়ায় বাধা দেয়ায় পুরুষাঙ্গ কেটে দিল লম্পট

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পরকীয়ায় বাধা দানকারীকে কুপিয়ে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করল অভিযুক্ত লম্পট মাসুদ বেপারী। এ ঘটনায় আহত হন আরো দু’জন। মঙ্গলবার বি‌কে‌লে কালকিনি থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ঈমাম বেপারী।

আহতরা হলেন উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের আখতার বেপারী ছেলে ঈমাম বেপারী (৪০), তার ভাতিজা তাহা বেপারী (২২) ও শুভ বেপারী (২১)। এসময় ঈমাম বেপারীর পুরুষাঙ্গ কেটে গিয়ে গুরুতর আহত হন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর রমজানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই এলাকার মাসুদ বেপারীর দীর্ঘ দিন ধরে পরকীয়া চলে আসছে। মঙ্গলবার সকালে তাদের পরীকায়ায় বাধা দেয় মো. ঈমাম বেপারীসহ স্থানীয় লোকজন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ বেপারীর নেতৃত্বে মাসুদ, হান্নান, মান্নান, কাইয়ুম, ময়রোম, ওবায়দুলসহ বেশ কয়েকজন মিলে প্রথমে ঈমাম বেপারীকে কুপিয়ে জখম করে। এসময় ঈমাম বেপারীর পুরুষাঙ্গ কাটা পড়ায় গুরুতর আহত হন তিনি।

হামলাকারীদের বাধা দিলে ঈমাম বেপারীর ভাতিজা তাহা বেপারী ও শুভ বেপারীকে দা দিয়ে কুপিয়ে আহত করেন অভিযুক্ত মাসুদ ও তার লোকজন।

ভুক্তভোগী ঈমাম বেপারী বলেন, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ বিষয়টি আমাদের পুরো গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়। সুদের ব্যবসা ও পরকীয়া করে মাসুদ আমাদের গ্রামটাকে নষ্ট করতেছে । আমি তাকে বারন করলে আমাকে দা দিয়ে কুপিয়ে আমার পুরুষাঙ্গ কেটে ফেলেছে। আমার ভাতিজাদের কুপিয়ে আহত করেছে। আমি মাসুদের বিচার চাই।

অভিযুক্ত মাসুদ বেপারী বলেন, আমাকেও ঈমাম বেপারী মারধর করেছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেলা রানা জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএস

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী