হোম > সারা দেশ > ঢাকা

১০ শয্যার আইসিইউ ইউনিটের ৯ ভেন্টিলেটর অকেজো, বিএনপি এমপির ক্ষোভ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) উদ্বোধনী অনুষ্ঠানে ভেন্টিলেটর মেশিন অচল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও চিকিৎসক ডা. কে.এম বাবর।

রোববার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে ১০ জেলায় একযোগে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, “২০২০ সালে কোভিডের সময় আইসিইউর সব যন্ত্রপাতি স্থাপন করা হয়েছিল। প্রতিটি বেড, মনিটর ও ভেন্টিলেটর সেটআপ ছিল। কিন্তু যে ভেন্টিলেটরগুলো সরবরাহ করা হয়েছে, সেগুলো নিম্নমানের ও সস্তা হওয়ায় চালুর আগেই অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ১০টির মধ্যে ৯টি ভেন্টিলেটরই অকেজো অবস্থায় পাওয়া গেছে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “২০২০ সালে এসব স্থাপন করা হলেও কেন তখন এটি চালু হয়নি? কেন এত বছর ধরে জনগণ এ সেবা থেকে বঞ্চিত থাকল?”

ডা. কে.এম বাবর অভিযোগ করে বলেন, “এটি সাবেক প্রধানমন্ত্রীর জেলা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রীর আসন হওয়া সত্ত্বেও দীর্ঘ ৬ বছর ধরে আইসিইউ চালু করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে তিন মাস। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে ১০টি জেলায় একযোগে আইসিইউ উদ্বোধন করা হয়েছে, যার মধ্যে গোপালগঞ্জ একটি।”

ভেন্টিলেটর সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, “২০২০ সালে যারা নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে আমরা তাদের বিচার দাবি করবো।”

এ সময় তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক-এর নাম উল্লেখ করে বলেন, “তিনি এই হাসপাতাল ও মেডিকেল কলেজে লুটপাট করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে পুরো চক্রের তথ্য বেরিয়ে আসবে।”

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে নতুন ভেন্টিলেটর সরবরাহ করে ১০ শয্যার আইসিইউ কার্যকরভাবে চালু করার উদ্যোগ নেওয়া হবে, যাতে গোপালগঞ্জবাসী পূর্ণাঙ্গ আইসিইউ সেবা পেতে পারে।

তবে অভিযোগের বিষয়ে জানতে ডা. অসিত মল্লিকের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

​ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ গড়ে চাঁদাবাজি করা হচ্ছে

প্রধানমন্ত্রীর কর্মসূচি বাস্তবায়নে ধনবাড়ীতে বৃক্ষরোপণ

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শাশুড়ি গ্রেপ্তার, জামাইকে খুঁজছে পুলিশ

পাকা রাস্তার দাবিতে সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কালিহাতীতে গাঁজাসহ ছেলের বউ আটক, শ্বশুর পলাতক

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা