হোম > সারা দেশ > ঢাকা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ভাইভায় ভুয়া প্রার্থী আটক

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ভাইভায় এক প্রার্থীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভাইভা পরীক্ষা চলাকালে কর্তব্যরত কর্মকর্তাদের সন্দেহ হলে একজন প্রার্থীর কাগজপত্র ও পরীক্ষার তথ্য যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে জানা যায়, ভাইভা দিতে আসা ব্যক্তি একজন প্রার্থী। তবে তার লিখিত পরীক্ষা অন্য একজন দিয়েছেন বলে প্রমাণিত হওয়ায় তাকে আটক করা হয়।

আটক প্রার্থী রাজবাড়ীর পাংশা উপজেলার আশুরহাট এলাকার আব্দুল মাজেদের ছেলে আব্দুর রাজ্জাক।

পরবর্তীতে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা মোতাবেক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে কঠোর নজরদারি চলছে। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম, জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও খালি খোসা উদ্ধার

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায়দের অনুদান

আপনাদের চেয়ারটাকে মূল্য দেন, ডিসি-এসপিদের বিমানমন্ত্রী রিতা

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, পাঁচ পুলিশ সদস্য আহত

চরভদ্রাসনে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরে নারীকে খুঁটিতে বেঁধে মারধর, হাসপাতালে ভর্তি

লেকে গোসল করতে নেমে এক পরিবারের তিনজনের মৃত্যু

কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছ, সম্পাদক মনির