হোম > সারা দেশ > ঢাকা

পদ্মার চরে যান চলাচল সহজ করলেন প্রবাসী বিএনপি নেতা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর অপর পাশে চরহরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর গ্রামে খালের পানির ওপর দিয়ে মাটির রাস্তা নির্মাণ করে যান চলাচল সচল করে দিয়েছেন স্পেন প্রবাসী বিএনপি নেতা ইউনুছ আলী প্রামানিক। এতে চরাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সম্প্রতি খালের পানি প্রবাহ সচল রেখে তার ওপর দিয়ে মাটির রাস্তা নির্মাণ করা হলে চরাঞ্চলের ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল ও ট্রাক্টরের চলাচল সহজ হয়। দীর্ঘদিন ধরে একটি বাঁশের সাঁকোর কারণে ভারী যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীকে।

এছাড়া পদ্মা নদীর শালেপুর ট্রলার ঘাটে যাত্রীদের বিশ্রাম ও নিরাপত্তার জন্য একটি যাত্রী ছাউনি নির্মাণ এবং বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল স্থাপন করেছেন তিনি। এতে ট্রলার যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমেছে বলে স্থানীয়রা জানান।

শালেপুর গ্রামের বাসিন্দা সেন্টু শিকদার (৩৮) বলেন, চরের মানুষ হওয়ায় আমাদের সুখ–দুঃখের দিকে খুব কমই কেউ নজর দেয়। কিন্তু ইউনুছ আলী প্রামানিক আমাদের যাতায়াতের কষ্টের কথা শুনে খালের ওপর রাস্তা করে দিয়েছেন এবং ঘাটে যাত্রী ছাউনি ও টিউবওয়েল বসিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ।

একই এলাকার ট্রলার যাত্রী শামেলা খাতুন (৫০) বলেন, বছরের পর বছর রোদ-বৃষ্টিতে ঘাটে দাঁড়িয়ে ট্রলারের অপেক্ষা করতে হতো। একটি খালের কারণে গাড়ি-ঘোড়া পার হতে পারত না। কিন্তু ইউনুছ আলী প্রামানিক মানবিক উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করেছেন।

সরেজমিনে জানা যায়, বছরে প্রায় আট মাস পদ্মা নদীর বিস্তীর্ণ এলাকা শুকিয়ে বিশাল ফসলি চর তৈরি হয়। উপজেলা সদর থেকে ট্রলারে প্রায় ১৫ মিনিটে শালেপুর চরে পৌঁছানো যায়। সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার মেঠোপথ পাড়ি দিয়ে চরহরিরামপুর ইউনিয়নের লোকালয়ে যেতে হয়। এ পথে ভাটি শালেপুর খালের ওপর আগে শুধুমাত্র একটি বাঁশের সাঁকো ছিল, যার কারণে ভারী যানবাহন পারাপারে সমস্যা হতো।

এ অবস্থায় ইউনুছ আলী প্রামানিক নিজ খরচে বাঁশের সাঁকোর পাশে ভারী কাঠের গুঁড়ি বসিয়ে তার ওপর মাটি ফেলে প্রশস্ত রাস্তা তৈরি করেন। এতে নৌচলাচল অব্যাহত রেখে চরাঞ্চলে যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি হয়েছে।

রবিবার মুঠোফোনে ইউনুছ আলী প্রামানিক বলেন, মানুষের দুঃখ-দুর্দশা দেখলে আমি চুপ থাকতে পারি না। দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা, ক্লাব, সামাজিক সংগঠন ও অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের