হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ

ককটেল বিস্ফোরণ

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

ছবি: আমার দেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপু‌রের শিবচর উপ‌জেলার কুতুবপুরসহ একাধিক স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। বুধবার রাত ৮টা থে‌কে ৯টা পর্যন্ত একা‌ধিক স্থা‌নে এ ঘটনা ঘ‌টে।

খবর পুলিশ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে অবরোধকারীরা পালিয়ে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, শিবচর উপজেলার কুতুবপুরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কুতুবপুরসহ একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করা হয় এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এ ব‌্যাপা‌রে মাদারীপুরের পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামীলী‌গের কর্মীরা সড়ক অব‌রো‌ধের চেষ্টা ক‌রে। কিন্ত পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

এমএইচ

মাদারীপুরে শাজাহান খা‌নের পেট্রোল পাম্প ভাঙচুর

থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব

শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ছাত্রদলের

আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ধনবাড়ীতে মশাল মিছিল

এবার স্লোগান দিয়ে বিএনপি এমপির ক্লিনিকে ছাত্রলীগের ভাঙচুর, আসবাবপত্রে আগুন

নাশকতার ইঙ্গিত পেলে ফ্যাসিস্ট শিক্ষকদের ক্লাস নিতে দেওয়া হবে না

গাজীপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার শঙ্কা, পুলিশের গাড়িতে আগুন

দিল্লিতে বসে দেশের মানুষকে আর কত হত্যা করবেন—হাসিনাকে রিজভী

ফতুল্লায় আ.লীগের দেওয়া আগুনে পুড়ল ট্রেনের বগি ও লেগুনা

রাজৈরে যুবদলের সাবেক সভাপতিকে কুপিয়ে জখম