হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিক সারমাতের মাগফিরাত কামনায় গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি ও এনটিভির স্টাফ রিপোর্টার প্রয়াত সাংবাদিক মাহাবুব হোসেন সারমাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রেসক্লাব গোপালগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সময় টেলিভিশনের সাংবাদিক জয়ন্ত শীরালীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি শাহিনুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কবি রবীন্দ্রনাথ অধিকারী, এটিএন বাংলার সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, প্রথম আলোর প্রতিনিধি নতুন শেখ, মাই টিভির সাংবাদিক আরিফুল হক আরিফ, নাগরিক টেলিভিশনের প্রতিনিধি আশিক জামান অভি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ প্রয়াত মাহবুব হোসেন সারমাত এর স্মৃতিচারণ করেন এবং তার পরিবারের পাশে থেকে সকল ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন । পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে দুপুরে গোপালগঞ্জ আলীয়া মাদরাসায় মরহুমের জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য গতকাল ১০অক্টোবর শুক্রবার বিকেলে সাংবাদিক মাহবুব হোসেন সারমাত তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার স্ত্রীসহ তিন কন্যা সন্তান রয়েছে।

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি