হোম > সারা দেশ > ঢাকা

বন্দরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের বন্দরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নবজাতকের বাবা হোসেন রয়েল বাদী হয়ে ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. ময়না বেগমের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি, ঘটনার তদন্তে স্বাস্থ্য বিভাগ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নবজাতকের বাবা মো. হোসেন রয়েল অভিযোগে উল্লেখ করেন, গত ২৩ অক্টোবর সকালে প্রসববেদনা উঠলে তাঁর স্ত্রীকে আমিন আবাসিক এলাকার স্কুলঘাটসংলগ্ন ময়না ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁদের একটি ছেলেসন্তান জন্ম নেয়। জন্মের পর শিশুটি ক্রমাগত কাঁদতে থাকলে বিষয়টি চিকিৎসক ময়না বেগমকে জানানো হয়। তবে শিশুটির কোনো সমস্যা নেই বলে চিকিৎসক অভয় দেন।

শনিবার সকালে শিশুটির কান্নার মাত্রা বেড়ে গেলে চিকিৎসককে ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু চিকিৎসক ক্লিনিকে এসে শিশুটিকে দেখতে আসেননি। এমনকি দায়িত্বরত নার্সদের ডেকেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন রয়েল।

তিনি আরও অভিযোগ করেন, শিশুটির অবস্থার অবনতি হলে ময়না বেগমের পরামর্শে তাকে ঝাউতলা এলাকার এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসককে না পেয়ে পুনরায় যোগাযোগ করলে তাঁকে ময়না বেগমের ব্যক্তিগত চেম্বারে এবং পরে ফরাজীকান্দা এলাকার আরেক চিকিৎসকের কাছে যেতে বলা হয়। কিন্তু কোথাও প্রয়োজনীয় চিকিৎসা মেলেনি। পরবর্তীতে তাঁদের পরামর্শেই মাতুয়াইল শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং প্রায় এক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।

অভিযোগের বিষয়ে ময়না ক্লিনিকের কর্মকর্তা কাউছার বলেন, ‘শিশুুুুুুুুুুুুুুুুুুুুুুটি মারা যাওয়ার আগে সুস্থ ও স্বাভাবিক ছিল। আমরা তাকে যথোপযুক্ত চিকিৎসা দিয়েছি। পরিবারকে মায়ের বুকের দুধ ছাড়া অন্য কোনো খাবার না দিতেও বারণ করা হয়েছিল। কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা নিয়ে বর্তমানে তদন্ত চলছে।’

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আলাউল কবির দিপু বলেন, ‘সিভিল সার্জনের নির্দেশে ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত বলা সম্ভব হবে।’

বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর