হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া উপস্থিতি, দেখা মেলেনি আন্দোলনকারীদের

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেলেও আজ বুধবার সকাল থেকে আন্দোলনকারীদের কোনো উপস্থিতি চোখে পড়েনি। বুধবার সকাল থেকেই কোনাবাড়ী, সফিপুর, মৌচাক, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ ও কালিয়াকৈরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ও টহল দেখা যায়।

এসব এলাকায় পুলিশ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সার্বক্ষণিক নজরদারির ফলে মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পাশাপাশি গুরুত্বপূর্ণ জোনগুলোতে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।

এর ফলে সপ্তাহব্যাপী লেগে থাকা টানা অবরোধ থেকে মুক্ত হয়ে মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে।

পোশাক কারখানার শ্রমিকেরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। আজ মহাসড়কে আন্দোলনকারীদের উপস্থিতি না থাকা প্রসঙ্গে শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন, আমাদের ন্যায্য দাবির মুখে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। এখন দেখার বিষয় আমাদের দাবি আদায় হয় কি না। দাবি আদায় না হলে আমরা আবারও আন্দোলন শুরু করব।

নাওজোড় হাইওয়ে থানার ওসি জাফর আলী জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর