হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী, বললেন যে কারণ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পরিবেশ না থাকায় পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাসুদুজ্জামান।

এ সময় তিনি বলেন, এই পাঁচ-ছয় মাসের আমার অভিজ্ঞতা। আমি এই এলাকার পাড়া মহল্লায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি। আপনাদের হয়তো মন ভেঙে যাবে। আমি নির্বাচনটা করবো না শুনে।

তিনি আরও বলেন, আমি ক্ষমা প্রার্থী। আমি জানি কী রকমের কষ্ট আপনারা পাচ্ছেন। আপনাদের স্বপ্নের, আশার জায়গা ছিল। সে আশা ব্যাহত হচ্ছে। এটা আমার জন্য সিদ্ধান্ত নেয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো।

শিক্ষার ভিশন হবে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গঠন

কালকিনিতে সড়ক দুর্ঘটনায় বাসে আগুন, নিহত ১

নিখোঁজ রিকশাচালকের লাশ ভাসছিল পদ্মা নদীতে

‘মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার’

আওয়ামী সিন্ডিকেটের কবজায় হরিরামপুরের বালুমহাল

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ১৫ মন গুড় ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু

ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, চাপা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গীতে মাস্কোর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়