ইন্টারনেটের গতিবৃদ্ধি ও টেলিটককে গ্রাহকের নিকট সহজ করতে সরকার কাজ করছে। টেলিটক সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া এখন সময়ের ব্যাপার এবং কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে।
টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মধুপুর এবং ধনবাড়িতে মদকের ভয়াবহতা লক্ষ্য করা যাচ্ছে, যা সাংবাদিক এবং প্রশাসন এক সাথে কাজ করে নির্মুল করতে হবে। এবিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।
রোববার বিকেলে প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী প্রেসক্লাবের নতুন ভবনের নাম ফলক উন্মোচন ও বিশেষ মোনাজাত করেন।
এমই