হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা বিভাগীয় সম্মাননা পেলেন নরসিংদীর ৫ অদম্য নারী

জেলা প্রতিনিধি, নরসিংদী

অদম্য নারী পুরস্কার-২০২৫ ঢাকা বিভাগীয় সম্মাননা পেলেন নরসিংদীল ৫ অদম্য নারী। গত সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে তাদের এই সম্মাননা দেয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম তৌসিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেন।

এসময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। মহিলা বিষয়ক অধিদপ্তরের ঢাকা জেলার উপপরিচালক রেজিনা আরজু লাভলী, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সালমা খাতুন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে নরসিংদী জেলার ৫ জন অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিগণ। নরসিংদী জেলার ৫ জন অদম্য নারীরা গলেন, (১)অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ইসমাইল হোসেনের

মেয়ে সুমাইয়া আক্তার, (২) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রায়পুরা উপজেলার গকুলনগর গ্রামের মো. মুক্তার হোসেনের মেয়ে তানজিনা আক্তার নীলা, (৩) সফল জননী নারী ক্যাটাগরিতে রায়পুরা উপজেলার দিঘলিয়াকান্দি গ্রামের মৃত. সুরুজ মিয়ার

মেয়ে জোসনা বেগম, (৪) নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে নরসিংদী সদর উপজেলার পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার খগেন্দ্র চন্দ্র সূত্রধরের মেয়ে শংকরী রানী সূত্রধর, (৫) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে রায়পুরা উপজেলার আবদুল জব্বারের মেয়ে খালেদা পারভীন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের