হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সেরাদের তালিকায়

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

ছবি: আমার দেশ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে গাজীপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চমকপ্রদ সাফল্য দেখা গেছে। জেলার শীর্ষ ২২টি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।

প্রাপ্ত ফলাফলের তালিকা অনুযায়ী, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার ১৫৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১৪৪ জন পাস করেছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৯০ দশমিক ৫৭ শতাংশ। এ বছর বিদ্যালয়টি থেকে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

গাজীপুর জেলার তালিকায় পাসের হারের দিক থেকে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবস্থান ১৮তম। তালিকায় জেলার শীর্ষ কয়েকটি প্রতিষ্ঠানের পাসের হার ১০০ শতাংশ হলেও কাপাসিয়ার অন্যতম ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি ৯০ শতাংশের বেশি পাসের হার ধরে রেখেছে।

তালিকায় গাজীপুরের ৯টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে সফিউদ্দিন সরকার একাডেমী অ্যান্ড কলেজে ৬৫৮ জনের সবাই পাস করে এবং সর্বোচ্চ ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ফলাফলে ১৪৪ জনের পাস এবং ১৬ জনের জিপিএ-৫ অর্জন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষের সৃষ্টি করেছে।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর