হোম > সারা দেশ > ঢাকা

কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টায় শ্রীনগরের পলাশতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম শিউলি আক্তার (৩০)। তিনি ওই এলাকার মস্তু মিয়ার মেয়ে ও মানিক মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী।

এ ঘটনায় অভিযোগ উঠেছে স্বামী মানিক মিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী মানিক মিয়া (৪০) ওই এলাকার মৃত ওসমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক মিয়া দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় স্ত্রী শিউলি আক্তার ও স্বামী মানিক মিয়ার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক মিয়া শিউলির বুকে ধারালো ছুরি দিয়ে দুটি আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বাশগাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী মর্গে পাঠায়। এ ঘটনায় ঘাতক স্বামী মানিক মিয়াকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মাসুদ মিয়া বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায় ছুরি দিয়ে স্বামী তার স্ত্রীকে আঘাত করে। এতে স্ত্রী মারা যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। স্থানীয়দের সহায়তায় স্বামীকে আটক করেছি।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই