হোম > সারা দেশ > ঢাকা

পূর্বাচল উপশহর ডিএমপির আওতাভুক্ত হবে: আইজিপি

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। ছবি: আমার দেশ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে পূর্বাচল। নতুন এই উপশহরে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

বুধবার পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ১০২ নং সড়কের ৪৪ নং প্লটে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির আরো বলেন, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

নতুন এই নগরী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হবে। আগামী দুই মাসের মধ্যে নির্মাণাধীন পুলিশ ক্যাম্পের কার্যক্রমও চালু করা হবে। রাজধানী ঢাকার পুলিশি সেবার পরিধি পূর্বাচল পর্যন্ত সম্প্রসারিত হবে এবং সরকারের পরিকল্পিত নগরায়ণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় ডিএমপির কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচ

কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ফতুল্লায় আগুনে পুড়ল ৪০ লাখ টাকার ঝুট

টঙ্গীতে জামালপুর এক্সপ্রেস ট্রেনে গণছিনতাইয়ের অভিযোগ

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬